Skip to main content


অনলাইনে ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর সংক্রান্ত সেবা দেয়া হয়। সম্মানিত করদাতাগণের ২০২৪-'২৫ অর্থবছরের অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসমূহ:- 
 
সম্মানিত করদাতাগণ ইতিমধ্যে (১জুলাই) শুরু হয়ে গেল নতুন অর্থবছর। যেসকল ব্যক্তিগণ বিভিন্ন প্রয়োজনে TIN( টিন) সার্টিফিকেট খুলেছেন, আপনাদের করযোগ্য আয় থাকুক বা না থাকুক এখন থেকে আগামী ৩০ নভেম্বর-২০২৪ এর মধ্যে ২০২৪-'২৫ করবর্ষের আয়কর রিটার্ন দাখিল করুন। নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল না করলে জরিমানার সম্মুখীন হবেন এবং বিনিয়োগজনিত সুবিধা থেকে বঞ্চিত হবেন।
সম্মানিত করদাতা,
আপনার আয়কর রিটার্ন অনলাইনে প্রস্তুত এবং দাখিল করার জন্য নিম্নলিখিত ডকুমেন্টসগুলো সংগ্রহ করে রাখুন:-
## চাকরি / বেতন খাতে আয়ের জন্য:-
( Income from employment )
👉 সেলারি সার্টিফিকেট;
👉 সেলারির বিপরীতে কর্তনকৃত TDS এর
প্রত্যয়নপত্র;
👉 ব্যাংক স্টেটমেন্টস;
(1/07/2023 থেকে30/06/2024)
👉 GPF ( প্রভিডেন্ট ফান্ড স্টেটমেন্ট)
## ভাড়া হতে আয়ের জন্য:-
( Income from Rent)
👉 বাড়ি ভাড়া /ফ্ল্যাট ভাড়া / দোকান ভাড়া হতে আয় থাকলে তার বিবরণী; (1/7/2023 থেকে 30/06/2024)
👉 হাউজ লোন থাকলে তার 30/06/2024 তারিখে লোনের স্টেটমেন্ট;
👉 বাড়ি/ফ্ল্যাট/দোকানের পৌর / সিটি কর্পোরেশন এর কর প্রদানের রশিদ।
## ব্যবসা / পেশা খাতে আয়ের জন্য :
(Income from business )
👉 ট্রেড লাইসেন্স;
👉 প্রতিষ্ঠানের নামের(চলতি হিসাবের) ব্যাংক স্টেটমেন্ট;
(01/07/2023 থেকে 30/06/2024)
👉 ব্যবসার নামে লোন থাকলে 30/06/2024 তারিখে আউটস্ট্যাডিং লোন স্টেটমেন্ট;
👉 ব্যবসার আয়ের উপর TDS(উৎসে আয়কর কর্তন ) থাকলে তার প্রত্যয়ন ও চালানের কপি;
👉 বার্ষিক ক্রয়-বিক্রয় ও আয়-ব্যয়ের বিবরণী;
👉 ব্যবসার সম্পদের বিবরণী(মজুদপন্য, আসবাবপত্র, মেশিনারি, অফিস ইকুইপমেন্টস ও অন্যান্য সম্পদসমূহ);
## বৈদেশিক রেমিট্যান্স/আয়ের জন্য :(Income from foreign remittances)
👉 বৈদেশিক রেমিট্যান্স / আয়ের স্বপক্ষে ব্যাংক স্টেটমেন্টস(বৈদেশিক আয় প্রপার চ্যানেলে এবং নিজের নামে অবশ্যই আসতে হবে। তাহলেই কেবল বৈদেশিক আয় করমুক্ত হবে।
## আর্থিক পরিসম্পদ হতে আয়ের জন্য :-
(Income from financial assets )
👉 ব্যাংক /আর্থিক প্রতিষ্ঠানের রক্ষিত স্থায়ী / সঞ্চয়ী আমানতের হিসাবের সুদ/মুনাফা ( ব্যাংক /আর্থিক প্রতিষ্ঠানে 01/07/2023 থেকে 30/06/2024 পর্যন্ত স্টেটমেন্টস);
## অন্যান্য উৎস হতে আয়ের জন্য :-
(Income from other sources )
👉 সম্মানি/পারিশ্রমিক প্রাপ্তির স্টেটমেন্টস; (পরীক্ষার খাতা দেখার/ট্রেনিং প্রোগ্রাম /সংবাদপত্র বা সাময়িকীর পারিশ্রমিক )
## বিনিয়োগ / কর রেয়াত এর জন্য :-
( Investment / Tax Rebate)
👉 জীবন বিমা প্রিমিয়াম প্রদানের রশিদ;
👉 ডিপিএস এর স্টেটমেন্টস
(30/06/2024 পর্যন্ত )
👉 শেয়ার মার্কেট এ বিনিয়োগ থাকলে তার ডকুমেন্টস;
👉 সঞ্চয়পত্র থাকলে তার ডকুমেন্টস;
👉 সঞ্চয়পত্রের ইন্টারেস্ট প্রাপ্তি এবং TDS কর্তন এর ডকুমেন্টস;
## সম্পদ ও দায় সংক্রান্ত তথ্যাবলি:-
(Information about assets and liabilities)
👉 বর্তমান অর্থবছরে আপনার নিজের নামে জমি /ফ্ল্যাট/বাড়ি/গাড়ি ক্রয় করলে তার ডকুমেন্টস;
👉 বর্তমান অর্থবছরে আপনার নিজের নামে জমি /ফ্ল্যাট/বাড়ি/গাড়ি বিক্রয় করলে তার ডকুমেন্টস;
👉 আপনি উত্তরাধিকার সূত্রে জমি পেলে তার ডকুমেন্টস;
👉 ফ্ল্যাট / বাড়ি নির্মাণাধীন থাকলে নির্মাণ বিনিয়োগের পরিমাণ;
👉 নিজের নামে ব্যাংক লোন থাকলে তার জন্য ব্যাংক লোনের আউটস্ট্যাডিং স্টেটমেন্টস;(30/06/2024 তারিখের)
👉 আপনি পরিবারের /আত্মীয় স্বজনদের নিকট থেকে ধার নিলে /ধার দিলে তার ডকুমেন্টস;
👉 আপনার নামে ব্যাংকে সঞ্চয়ী/স্থায়ী/এফডিআর একাউন্ট থাকলে তার ডকুমেন্টস;
👉 এছাড়াও আপনার নামে অন্য কোনো সম্পদ ও দায় থাকলে তার ডকুমেন্টস;
বি:দ্র:
## আপনার আয়কর রিটার্ন নির্ভুলভাবে পরিগণনার সকল ডকুমেন্টস সংগ্রহ করে সাথে রাখুন। যথাসময়ে আমার সাথে যোগাযোগ করে একসঙ্গে সকল ডকুমেন্টস প্রেরণ করুন।
## আপনি বিগত অর্থবছরে অনলাইনে/অফলাইনি রিটার্ন সাবমিট করলে তার রিটার্ন কপি সংগ্রহ করে সাথে রাখুন এবং যথাসময়ে সকল ডকুমেন্টস এর সাথে প্রেরণ করুন।
## ইতিপূর্বে অনলাইনে রিটার্ন সাবমিট করে থাকলে তার পাসওয়ার্ড সংগ্রহ করে রাখুন এবং যথাসময়ে প্রেরণ করুন।
## নতুন এবছর অনলাইনে রিটার্ন দাখিলের জন্য NBR এর Website Registration করার জন্য আপনার নিজের NID দ্বারা ক্রয়কৃত সিম সংগ্রহে রাখুন।(বি:দ্র: TIN খোলার সময় অবশ্যই আপনার নিজের NID দ্বারা ক্রয়কৃত সিমের নম্বর ব্যবহার করুন)
আমার পেইজ এ লাইক ও ফলো দিয়ে আমার সাথে থাকুন। আমি অনলাইনে আয়কর রিটার্ন নির্ভুলভাবে দেয়ার জন্য সর্বদা আপনাদের পাশে রয়েছি।ভালো থাকুন এবং সুস্থ থাকুন-এই শুভ কামনা করছি।
বিস্তারিত জানার জন্য WhatsApp‌👉01572-217252 এ নক করুন।

 

 


Comments

Popular posts from this blog

  ঘরে বসে ঝামেলাবিহীন আয়কর রিটার্ন দাখিল করুন। আয়কর আইন - ২০২৩ অনুযায়ী , টিন সার্টিফিকেট থাকলেই দাখিল বাধ্যতামূলক। এছাড়াও সরকারী প্রায় ৪৮ ধরনের সেবা নিতে হলে 𝐓𝐚𝐱 𝐑𝐞𝐭𝐮𝐫𝐧 জমার স্লিপ লাগবে। ৩০ - শে নভেম্বর - ২০২৪ পর্যন্ত কোন প্রকার জরিমানা ছাড়ায় রিটার্ন জমা করতে পারবেন। আমাদের 𝐈𝐧𝐜𝐨𝐦𝐞 𝐓𝐚𝐱 সেবাসমূহ :- * ট্যাক্স জিরো রিটার্ন। * চাকুরীজীবীদের আয়কর রিটার্ন। * সঞ্চয়পত্রের আয়কর রিটার্ন। * ব্যবসায়ীদের আয়কর রিটার্ন সহ সকল ব্যক্তি শ্রেণীর আয়কর রিটার্ন। * 𝐓𝐚𝐱 প্ল্যানিং করে সর্বোচ্চ 𝐓𝐚𝐱 রেয়াতের ব্যবস্থা। * অনলাইনে আয়কর রিটার্ন দাখিল। * দ্রুততম সেবা। * আয়করের আপডেট তথ্য প্রদান। * আয়কর বিষয়ে আপনাকে চিন্তামুক্ত রাখা। * ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা এবং সকল ডকুমেন্টস অনলাইনে সংরক্ষণ।       সারা বাংলাদেশের যে কোন জেলা থেকে ই - রিটার্ন প্রস্তুত , রিটার্ন জমা এবং রির্টান সর্ম্পকিত তথ্য ও সেবা পেতে যোগাযোগ করুন।   Tax Consul...
  আপনি কি ট্যাক্স রিটার্ন সাবমিট নিয়ে চিন্তিত ? আপনার আয়কর রিটার্ন নির্ভুলভাবে দাখিল করতে আমাদের সহযোগিতা নিন। আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ একাউন্টেন্ট ও আয়কর আইনজীবী টিম। আমাদের অন্যান্য সেবাসমূহঃ কোম্পানির আর্থিক বিবরণী প্রস্তুতকরণ অডিট রিপোর্ট প্রস্তুতকরণ ই - টিন রেজিষ্ট্রেশন (TIN) ট্রেড লাইসেন্স ( শেরপুর/ময়মনসিংহ/জামালপুর ) বিন (BIN) রেজিষ্ট্রেশন মাসিক VAT রিটার্ন মাসিক উইথহোল্ডিং এবং বাৎসরিক ট্যাক্স রিটার্ন জমাদান টি . ডি . এস এবং ভি . ডি . এস হিসাবকরণ ও জমাদান কোম্পানি এবং অংশীদারি ফার্মের RJSC সম্পর্কিত কাজ কোম্পানির ওয়েবসাইট ডেভেলপমেন্ট  
  ইনকাম ট্যাক্স জানুন:- প্রশ্নোত্তর পর্ব   প্রশ্ন: টিন থাকলে কি রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক? উত্তর: জি, ইনকাম থাকুক অথবা না থাকুক টিন থাকলে রিটার্ন সাবমিট করতে হবে। প্রশ্ন : প্রথমবার রিটার্ন দাখিল কেন বেশি গুরুত্ব দিতে হয়? উত্তর : যারা প্রথমবার রিটার্ন জমা দিচ্ছেন তারা ফর্ম পূরণের ক্ষেত্রে সতর্ক থাকুন। সম্পদের বিবরণ দাখিলের ক্ষেত্রে স্বচ্ছ থাকুন। কোন কিছু লুকানোর চেষ্টা করবেন না। অনেকে মনে করেন, প্রথমবার সব সম্পত্তির বিবরণ না দিয়ে ধাপে-ধাপে প্রতিবছর সেগুলো দেখানো হবে। কিন্তু এটি একটি ভুল ধারণা। বিষয়টি যদি আয়কর কর্তৃপক্ষের নজরে আসে তাহলে আপনি আইনগত ঝামেলায় পড়তে পারেন। প্রশ্ন: বাৎসরিক ইনকাম কত টাকা হলে আয়কর দিতে হয়? উত্তর: বাৎসরিক ইনকাম ৩,৫০,০০০ টাকা এর নিচে হলে (ছেলেদের জন্য) এবং মেয়েদের জন্য ৪,০০,০০০ টাকা এর নিচে হলে কোন আয়কর দেয়া লাগবেনা। এর বেশি হলে পোষ্টের পিকচার অনুযায়ী স্লাবে কর ধার্য হবে। প্রশ্ন: রিটার্ন এ কি কি বিষয়ে খেয়াল রাখা উচিত? উত্তর: আপনার ব্যক্তিগত আয়, ব্যাংকে গচ্ছিত টাকা, সঞ্চয়পত্র, শেয়ার, ডিবেঞ্চার এবং অন্যান্য স্থাবর সম্পদের বিবরণ আয়ক...